নড়াইলে জুয়ার আসর থেকে ১৫ জন আটক
লোহাগড়া থানা পুলিশ নলদী বাজার সংলগ্ন একটি বাগানে ঝটিকা অভিযান চালিয়ে গ্রাম সরকার প্রধানসহ ১৫ জন জুয়াড়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম সরকার প্রধান আনোয়ার হোসেন (২৮), বৈকন্ঠপুর গ্রামের শিমুল (২১), শুকুর (২০), নোয়াপাড়া গ্রামের পিকুল (৩১), শফিকুল (২৮), দত্তপুর গ্রামের ফিরোজ (৩১), নখখালি গ্রামের এনামুল (৩১), আজগর (৩১), নুর ইসলাম (৩২), আমিনুর (৩০), নলদী গ্রামের মাহাবুব (৩১), দাউদ (৩২), গিয়াস (৩২), মেসবাহ উদ্দীন (৩৩) ও চণ্ডীপুর গ্রামের গোলাম কুদ্দুস (৩২)।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় নলদী পুলিশ ফাঁড়ির প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম সরকার প্রধান বৈকন্ঠপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ওয়াজেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাসোহারা নিয়ে জুয়া খেলার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে মামলা হয়েছে।
