২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সন্ত্রাসবিরোধী অভিযান, ১৬ জন আটক

সন্ত্রাসবিরোধী অভিযানের প্রথমদিন সোমবার রাতে সেনা সদস্যরা জেলার চারটি উপজেলা থেকে একজন ইউপি চেয়ারম্যান, একজন ইউপি সদস্য এবং দুজন পৌর কমিশনারসহ ১৬ জনকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এরা হলেন দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার কমিশনার আবদুস সেলিম ও নজিবুল্লাহ আইলু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মানুন রানা ওরফে কালো জাহাঙ্গীর এবং আহসান উল্লাহ ছোটন, তালা উপজেলার ইউপি সদস্য আবদুল গফুর, মো. নুরুজ্জামান, মোসলেম ফকির, আলতাফ সরদার, সফিকুর রহমান, মাসুদ বিশ্বাস, করিম গাজী, মোহাম্মদ আলী, রওশেন আলী ও কেষ্ট ঋষি।

এদের মধ্যে কমপক্ষে ছয়জন নিষিদ্ধ চরমপন্থি দলের সক্রিয় সদস্য। অন্যদের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যকালাপের অভিযোগ রয়েছে।

সেনা সদস্যরা এদেরকে গ্রেপ্তারের পর পুলিশে হস্তান্তর করে। দুপুরে এদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বেআইনি অস্ত্র ব্যবহার ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের সবাইকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে।