২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়ির দোকানে ঢুকে গুলি, আহত ৩

সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে বিজয়নগরে একটি গাড়ির দোকানের ম্যানেজারসহ অন্ততঃ তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বৃহষ্পতিবার দুপুরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 05:08 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দুস্কৃতিকারীরা ক্রেতাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

আহতরা হচ্ছেন আশা কার ডেকোরেটরের ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন, কর্মচারি নূর মোহাম্মদ ও বাসযাত্রী কাজী কামাল। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজী কামালের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পাঁচ/ছয় সন্ত্রাসী মাহতাব সেন্টারে অবস্থিত ‘আশা কার ডেকোরেটর’এ ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে দুপুর ১২ টার দিকে। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করার জন্যও এলোমেলোভাবে কয়েক রাউন্ড গুলি চালায় তারা। তখন বাসযাত্রী কাজী কামাল গুলিবিদ্ধ হন।

মঞ্জিল পরিবহনের একটি বাসে করে আশুলিয়া থেকে তিনি মতিঝিল যাচ্ছিলেন।

আহত দেলোয়ার ও নূর মোহাম্মদ নফহবংি২৪.পড়স কে বলেছেন, দুস্কৃতিকারীরা দোকানে ঢুকেই যার কাছে যা আছে তা বের করে দিতে বলে। তারা ক্রেতাদের কাছ থেকে টাকা, দুটি মোবাইল ফোন এবং দেলোয়ার হোসেনের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পল্টন থানা পুলিশ জানায়, কাউকে আটক করা সম্ভব হয়নি।