২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে আরও একটি শৈত্যপ্রবাহ

কয়েকদিনের বিরতি দিয়ে আবারও একটি শৈত্য প্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 02:12 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রাজশাহী বিভাগ, টাঙ্গাইল ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ রোববার দিবাগত রাত থেকে শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী রোববার ঢাকার সর্বনিু তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসে কর্তব্যরত ডিউটি ফোরকাস্টিং অফিসার জানান, আগামি দুয়েকদিন ঘন কুয়াশাসহ দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহীতে ভারী ধরনের শীত অনুভূত হবে। তবে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলে জানালেন তিনি।

আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসান নফহবংি২৪.পড়স কে জানান, দেশের  উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ আরো দুয়েকদিন অব্যাহত থাকবে। উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশা ও ঠাণ্ডা সহ তাপমাত্রা কমতে পারে। শৈত্যপ্রবাহ থাকাকালে ঢাকার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।