২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিবিরকর্মী গাজী নাসের আটক

সিলেটে সেনা সদস্যরা শিবিরকর্মী গাজী নাসেরকে আটক করেছে। শনিবার রাত তিনটার দিকে নগরীর পাঠানটুলার আবাসিক এলাকার ২২ নং বাসা থেকে সেনা সদস্যরা তাকে আটক করে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 03:37 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এক ঘন্টা পর সিলেট কোতোয়ালি থানায় তাকে সোপর্দ করা হয়। শনিবারই তাকে আদালতে হাজির করার কথা।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন গাজী নাসেরকে আটক করার বিষয়টি স্বীকার করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।