প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিলেন ইয়াজউদ্দিন
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন। রাত ১১টা ১৩ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। এই ঘোষণার পাশাপাশি তিনি বলেন, তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম সদস্য বিচারপতি ফজলুল হক। দেশে জরুরি অবস্থা জারি প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং উন্নয়নের ধারাকে বজায় রাখার লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। এ অবস্থা সারাদেশে বলবৎ থাকবে। এর আগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়। এদিকে বেসরকারি সব টিভি চ্যানেলগুলোকে নিজস্ব খবর প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রাত আটটার দিকে প্রধান তথ্য কর্মকর্তা চ্যানেলগুলোর বার্তা বিভাগে ফোন করে সরকারের এই নির্দেশের কথা জানান। তবে লিখিত কিছু বলা হয়নি। এই নির্দেশের পরপরই চ্যানেলগুলো খবর প্রচার বন্ধ করে দেয়। টিভি চ্যানেলগুলো বার্তা বিভাগের কর্মকর্তারা নফহবংি২৪.পড়স এর কাছে এর সত্যতা স্বীকার করেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। রাত ১১টা ১৩ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। এই ঘোষণার পাশাপাশি তিনি বলেন, তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম সদস্য বিচারপতি ফজলুল হক।
দেশে জরুরি অবস্থা জারি প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং উন্নয়নের ধারাকে বজায় রাখার লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। এ অবস্থা সারাদেশে বলবৎ থাকবে।
জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্নের কারণ দেখিয়ে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়।
দীর্ঘ ১৬ বছর পর রাজনৈতিক অস্থিরতার কারণে আবারো সান্ধ্য আইন জারি করা হলো। এরশাদের শাসনামলের শেষ দিকে ১৯৯০ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সর্বশেষ সান্ধ্য আইন জারি করা হয়।
জরুরি অবস্থা ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাওয়া ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় নেতা--কর্মীদের।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা জানানো হয়, “যেহেতু রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, দেশে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যাতে অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন ও বিপদের সম্মুখীন, সেহেতু জরুরি ক্ষমতা, বিধিমালা তথা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪১ ক (১), (২), (৩), ১৪১ খ, ১৪১ গ (১), (২), (৩) এর উপ অনুচ্ছেদ এর অধীনে সমগ্র বাংলাদেশের জন্য অদ্য ২৮ পৌষ ১৪১৩ বাং/১১ জানুয়ারি ২০০৭ ইং থেকে কার্যকরি করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জরুরি ঘোষণা করা হয়েছে।
সান্ধ্য আইনের মধ্যে সংবাদ মাধ্যমসহ জরুরি সেবাখাতগুলো সচল থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হজযাত্রী, বিমান যাত্রী বহনকারী গাড়িও সান্ধ্য আইনের আওতার বাইরে থাকবে।
জরুরি অবস্থা ঘোষণার পরপরই হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। হাওয়া ভবনের একটি সূত্র জানায়, জরুরি অবস্থা জারির কারণে শুক্রবার দিনাজপুরে খালেদা জিয়ার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।
এদিকে বিএনপির সাবেক এক মন্ত্রী নফহবংি২৪.পড়স কে বলেছেন, জরুরি অবস্থা জারির পর নির্বাচনের তারিখ বহাল থাকবে বলে তিনি মনে করেন না।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে তিনি বলেন তিনি বলেন, “শুনলাম রাষ্ট্রপতি নাকি জরুরি অবস্থা জারি করেছেন। এখন তার বক্তৃতা না শুনে কিছুই বলা যাচ্ছে না।”
এদিকে বেসরকারি সব টিভি চ্যানেলগুলোকে নিজস্ব খবর প্রচার ও চলতি ঘটনাবলী বিষয়ক সব অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) রাত ৮টার দিকে সংবাদ প্রচারে বঙ্গভবনের এই নিষেধাজ্ঞার কথা জানান। এর পরই চ্যানেলগুলো খবর প্রচার বন্ধ করে দেয়।
চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর নফহবংি২৪.পড়স এর কাছে মৌখিক এই আদেশ পাওয়ার কথা স্বীকার করেন। তবে লিখিত কিছু জানানো হয়নি।
সন্ধ্যা থেকেই নানা গুজবের শহরে পরিণত হয় রাজধানী। জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে রাত সাড়ে ১০টার পর দূরপাল্লার বিভিন্ন রুটের সব বাসের যাত্রা এবং বাসগুলোর অগ্রিম বিক্রি করা টিকিট বাতিল করা হয়।
গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফকিরাপুল ও নয়াবাজার বাসডিপোর বিভিন্ন বাস সার্ভিসের কর্মকর্তারা জানান, বিক্রি হওয়া সব টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
সাকুরা পরিবহনের গাবতলি কাউন্টার মাস্টার আব্দুস সালাম রিপন নফহবংি২৪.পড়স কে বলেন, সান্ধ্য আইন জারির পর পরই সব দূর পাল্লার বাস মালিকরা এ সিদ্ধান্ত নেন।
এদিকে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। যে যার মতো যানবাহনের উঠার চেষ্টা চালান। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করে নেন চালকরা। পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
শ্যামলীতে ট্রাফিক সার্জেন্ট আবদুল কাদের যানজট দেখে ওয়ারল্যাসের মাধ্যমে সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন ঢাকা শহরের প্রায় সব জায়গাতেই একই অবস্থার কথা। তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, বড় কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তিনি আঁচ করতে পারছেন।
শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন লোকজন বিভিন্ন সংবাদ মাধ্যম অফিসে ও স্বজনদের কাছে টেলিফোন করে জানতে চান পরিস্থিতি।
এর আগে বঙ্গভবনে বিকেলে উপদেষ্টা পরিষদের ‘বিশেষ বৈঠক’ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। উপদেষ্টারা বৈঠকে যোগ দিতে বঙ্গভবনে গেলেও প্রায় পৌনে দুঘণ্টা অপেক্ষার পর তারা বেরিয়ে যান।
বৈঠক না হওয়ার বিষয়ে উপদেষ্টারা সাংবাদিকদের কাছে মুখ না খুললেও টেলিফোনে সুফিয়া রহমান নফহবংি২৪.পড়স--কে জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন রাতে আমাদের আবার ডাকা হবে।” এর পরপরই রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনে দেশে জরুরি অবস্থা জারির খবর প্রচার করা হয়।
দুপুর পৌনে তিনটায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম বঙ্গভবনে ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। এ সময় সেনা সদস্যদের বহনকারী কমপক্ষে ৫০টি সাঁজোয়া যান বঙ্গভবনের চারপাশে অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই চলে যান।
সেনাসদর জানায়, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানরা রুটিন বৈঠক করেছেন।
এর আগে সকালে বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রধানদের সঙ্গে আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি।
দুপুরে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, বিকেলে বঙ্গভবনে ডাকা বিশেষ বৈঠকে “প্রধান উপদেষ্টা যদি আমাদের প্রস্তাব না মেনে ২২ জানুয়ারির নির্বাচনে অনড় থাকেন তবে সেখান থেকে বের হয়ে ১০ উপদেষ্টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন।”
এর আগে দিনভর রাজনৈতিক সংকট সমাধানে জোর প্রচেষ্টা চালান কূটনীতিকরা।
ঢাকায় কর্মরত কুটনীতিবিদদের সংগঠন টিউয়েসডে গ্র“পের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আলাদা বৈঠক করে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত মাসাইয়ুকি ইনোউয়ি, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক এবং ঢাকায় ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।
টিউয়েসডে গ্র“পের বর্তমান আহ্বায়ক কানাডীয় রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসনের বারিধারার বাড়িতে বিকেলে আওয়ামী লীগ ও এরপর বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে।
এর আগে বুধবার জাতিসংঘ বাংলাদেশে নির্বাচনে সবধরনের সহায়তা বন্ধের ঘোষণা দেয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।
বাংলাদেশে গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পরিবেশ নেই এই অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকায় তাদের নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করার কথা জানায়। আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনডিআইসহ কয়েকটি সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে দেয়।
সারা দেশে আতংক
জরুরি অবস্থা ঘোষণার পর সারা দেশের মানুষের মধ্যে অজানা আতংক ছড়িয়ে পড়েছে।
আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সন্ধ্যার পরপরই মোবাইল ফোন ও টেলিফোনসহ বিভিন্ন মাধ্যমে সারা দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা ছড়িয়ে পড়লে খুব দ্রুত রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘরের বাইরে বের হওয়া অনেক মানুষ পায়ে হেঁটেই ঘরে ফিরতে বাধ্য হন।
খুলনা প্রতিনিধি জানান, জরুরী অবস্থা জারির খবর নগরীতে ছড়িয়ে পড়লে রাত আটটা থেকে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। অজানা আশংকায় ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ি চলে যান। রাত আটটার পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলের কার্যালয় ফাঁকা হয়ে যায়। জরুরী অবস্থা জারির খবর পেয়ে শঙ্খ ও পিকচার প্যালেস সিনেমা হল থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা যায়।
রাজশাহী প্রতিনিধি জানান, জরুরি অবস্থা ঘোষণার পর পরই নগরীর দোকানপাট বন্ধ করে দিয়ে ঘরে ফিরতে শুরু করেন সাধারণ মানুষ।
রাত ৮ টার দিকে মেট্রোপলিটন শহরগুলোতে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করার খবর আসার পর আধাঘন্টার মধ্যেই ফাঁকা হতে শুরু করে নগরীর রাস্তাঘাট। বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যা থেকে খবর জানতে নেতা--কর্মীদের ভীড় বাড়তে থাকলেও জরুরী অবস্থা জারির খবর জানার পর পরই কার্যালয় ফাঁকা হয়ে পড়ে।
মানুষের ঘরে ফেরার হুড়োহুড়ি পড়ে য্য়া। বাস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড ও রিকশাস্ট্যন্ডে ঘরে ফেরার অপেক্ষায় নগরবাসীর ভীড় দেখা যায়। রাত ৯ টার পর পুরো নগরী নিস্তব্ধ হয়ে পড়ে।
নগরীতে সেনা ক্যাম্পগুলো থেকে অতিরিক্ত সেনাসদস্য বের না হলেও তাদের নিয়মিত টহল চলছে।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে রাত ১১ টার পর জনগণকে রাস্তার বাইরে না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
রাত নয়টার পর নগরীর ব্যস্ততম সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে। এমনকি টাউন হল লাগোয়া বিএনপি ও ছাত্রদল কার্যালয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারিভান চললেও বৃহস্পতিবার রাত আটটার পরই তা পুরোপুরি ফাঁকা হয়ে যায়।
বরিশাল সদর সড়কে রাতে সেনাবাহিনীর তিনটি গাড়ি টহল দিতে দেখা গিয়েছে।
সিলেট প্রতিনিধি জানান, আম্বরখান, জিন্দাবাজার, মীরা বাজার ও নয়াসড়কসহ ব্যস্ততম সড়কগুলো রাত নয়টার পরেই ফাঁকা হয়ে পড়ে।
বিকেল থেকে দরগাগ গেট, চৌহাট্টা এবং বিমান বন্দর সড়কে সেনা বাহিনীর গাড়ি টহল দিয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে জরুরী অবস্থার ব্যাপারে কেও কোন মন্তব্য করতে রাজী হননি।
