নির্বাচন উপলক্ষে ৫০০ কমিশনারকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার ৫০০ সিনিয়র সহকারি কমিশনার ও সহকারি কমিশনারকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ ছয়টি বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে এবং নির্বাচনের সময়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য আরও ৩০০ জনের নামের তালিকা চাওয়া হয়েছে।
