২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে পুলিশ বুধবার ১০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এসময় মূর্তি পাচারকারী চক্রের সদস্য শাহিদুল ইসলাম (৩৫) ও মিয়াজ উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার একদল পুলিশ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গুচ্ছগ্রাম মহল্লায় অভিযান চালায়। খালেক মিয়ার বাড়ি তল্লাশি করে উদ্ধার করে মূর্তিটি।

অভিযানের নেতৃত্বদানকারী এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ও মিয়াজ উদ্দিনের বাড়ি একই মহল্লায়। কিন্তু তারা খালেক মিয়ার বাড়ি ভাড়া নিয়ে মূর্তি পাচারের ব্যবসা করছিল।

গ্রেপ্তারকৃতরা জানান, তারা বগুড়া থেকে মূর্তি এনে ঢাকায় সরবরাহ করতেন। কিন্তু কার কাছ থেকে এনে কার কাছে সরবরাহ করতেন সে ব্যাপারে তারা মুখ খোলেননি।