উপদেষ্টাদের প্রচেষ্টার কোনো অগ্রগতি হয়নি
রাজনৈতিক সংকট নিরসনে উপদেষ্টাদের প্রচেষ্টার কোনো অগ্রগতি বুধবার বিকেল পর্যন্ত হয়নি।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মোর্শেদের দপ্তরে বুধবার এ ব্যাপারে ছয় উপদেষ্টা বৈঠক করেন। দেড় ঘন্টা স্থায়ী এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক, আজিজুল হক, সফিকুল হক চৌধুরী, মাহবুবুল আলম ও রুহুল আলম চৌধুরী।
বৈঠকের মাঝ পর্যায়ে উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বের হয়ে যাবার সময় সাংবাদিকদের জানান, “বর্তমান সংকট নিরসনে আমাদের প্রচেষ্টার কোন অগ্রগতি নেই। পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।”
বৈঠক শেষে অনান্য উপদেষ্টারা সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চাননি।
