২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর শ্যামপুর থানার দারোগাবাড়ি লেনে মঙ্গলবার সন্ধ্যায় আরিফ (২৪) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নিহত আরিফ ১২৫/১ পশ্চিম জুরাইনের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আরিফ হেরোইন বিক্রেতা ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দারোগাবাড়ি লেনের ১ নং সড়কের মাজার গলিতে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে শ্যামপুর থানার এসআই জাহাঙ্গীর আলম আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের জানান, নিহতের পিতা থানা থেকে হাসপাতালে গিয়েছেন। তিনি ফিরলে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।