২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট বিভাগের ১২টি বেঞ্চে শুনানির এখতিয়ার পরিবর্তন

হাইকোর্ট বিভাগের ১২টি বেঞ্চের মামলা শুনানির এখতিয়ার পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিচারপতি মো. আওলাদ আলী ও  বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চটি ভেঙে দিয়ে তা পুনর্গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টা পদ নেওয়ার বৈধতা সম্পর্কে রুল জারির সময় গত ৩০ নভেম্বর প্রধান বিচারপতি এই বেঞ্চের কাযক্রমের উপর স্থগিতাদেশ দিলে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনা ঘটে।

বিচারপতি মো. আওলাদ আলীকে রিট মোশন শুনানির বদলে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত মামলা শুনতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে দেওয়া হয়েছে দেওয়ানি মামলা শুনানির জন্য একক বেঞ্চের এখতিয়ার। বিচারপতি আওলাদ আলীর সঙ্গে এখন দায়িত্ব পালন করবেন বিচারপতি এটিএম ফজলে কবির।

বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি মো. ফজলুর রহমানকে রিট মোশন মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মীর হাসমত আলী হাইকোর্টের অবকাশকালীন বিচারকের দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি মো. হাসান আমীন ও বিচাপতি এস এম এমদাদুল হকের সমন্বযে গঠিত বেঞ্চ এবং বিচারপতি মো. আবদুল ওয়াহবাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের দ্বৈত বেঞ্চকে ফৌজদারি মোশন মামলা শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি আফজাল হোসেন আহমেদ এবং বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুটিকে ২০০৪ সাল পর্যন্ত রিট মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।

বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়ে গঠিত বেঞ্চকে মৃতুদণ্ডাদেশ নিশ্চিতকরণ মামলাগুলো শুনতে বলা হয়েছে। বিচারপতি ছিদ্দিকু“ল ইসলাম মিঞা ও বিচারপতি মো. রেজাউল হকের দ্বৈত বেঞ্চকে দেওয়ানি বিষয় শুনতে বলা হয়েছে।

বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ, বিচারপতি মো. আতাউর রহমান খানকে দুটি একক বেঞ্চে দেওয়ানি মোশন শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমকে একক বেঞ্চে ২০০৪ সাল পর্যন্ত দেওয়ানি রিভিশন মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।