অবরোধে ফরিদপুরে ভাংচুর
মহাজোট আহুত তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন মঙ্গলবার ফরিদপুরে অবরোধ সমর্থকরা একটি গরুবাহী ট্রাক ও তিনটি যাত্রীবাহী টেম্পো ভাংচুর করেছে।
মঙ্গলবার সকাল থেকে মহাজোটের নেতা-- কর্মীরা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে।
দুপুর দেড়টার দিকে অবরোধকারীরা গরুবাহী একটি ট্রাক ও তিনটি যাত্রীবাহী টেম্পো ভাংচুর করেছে।
এ ছাড়া জেলার অন্য উপজেলাতে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনোও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
