ফরিদপুরে ডাকাতদের হামলায় আহত ৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদীর চাঁদেরকান্দি গ্রামে সোমবার রাতে ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ সর্বেশ্বর সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে চাঁদেরকান্দি গ্রামের সর্বেশ্বর সরকারের বাড়িতে সাত/আট জন ডাকাত ঢুকে নগদ ২৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। গৃহকর্তা বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে গৃহকর্তার ছেলে পবিত্র সরকার, পুত্রবধু শেফালি, নাতি প্রদীপ, কন্যা বিউটি ও উন্নতি আহত হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সর্বেশ্বর সরকারের ভাই রতিকান্ত সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন। কেউ আটক হয় নি।
