অবরোধে রাজধানীর বিভিন্ন এলাকা রণক্ষেত্র, দিলীপ বড়ুয়াসহ আহত ৪০
পুলিশ ও মহাজোট কর্মীদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন ও দৈনিক বাংলার মোড় পর্যন্ত পুরো দুই কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বঙ্গবন্ধু এভিনিউয়ে পুলিশের বেধড়ক লাঠিপেটায় তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, দীলিপ বড়–য়া, নুরুল ইসলাম ও হাজী সেলিমসহ ২০ জন নেতা-- কর্মী আহত হয়। এঁদের মধ্যে দিলীপ বড়–য়ার অবস্থা গুরুতর। পুলিশ ফকিরাপুল ও বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
ফকিরাপুল থেকে প্রতিবেদক কৈলাস সরকার জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ অন্তত দেড়শ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে। এসময় ফকিরাপুল পানির ট্যাঙ্কির আশপাশে অন্তত ১০টি হাত বোমা বিস্ফোরিত হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমতউল¬াহ ও হাজী সেলিমের নেতৃত্বে কয়েক হাজার লোকের একটি মিছিল ফকিরাপুল হয়ে দৈনিক বাংলার মোড় ঘুরে বঙ্গভবন যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছে কয়েকশ পুলিশ অবরোধ কর্মীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক ব্যাপক লাঠিপেটার পাশাপাশি অবিরাম কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফকিরাপুল, নয়াপল্টন, পুরানা পল্টন ও মতিঝিলসহ প্রতিটি গলিতে। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়। গুলি, টিয়ার গ্যাস আর ধোঁয়ায় সমগ্র এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় পুলিশের সদস্যসহ অন্তত ২০জন আহত হয়।
পুলিশ সেখান থেকে ১৫ জনকে আটক করেছে বলে মহাজোট কর্মীরা দাবি করেছেন।
পুলিশ ফকিরাপুল পানির ট্যাংকির পাশের কয়েকটি দোকান ও হোটেলে হামলা চালিয়ে নিরীহ লোকজনকে লাঠিপেটা এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে। এর মধ্যে ফকিরাপুলের ১৭৪/৪ ডিআইটি সড়কের আসমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানী হাউজ থেকে কয়েকজনকে আটক করে লাটিপেটা করতে করতে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়।
এ ছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশ সাধারণ চাকরিজীবিদের ওপরও নির্বিচারে লাঠিপেটা করে। মতিঝিল থানার এসআই আলতাফ হোসেন এতে নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং জিরো পয়েন্ট ও গোলাপ শাহর মাজারসহ আশেপাশের এলাকায় মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা ধাওয়া --পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নফহবংি২৪.পড়স প্রতিবেদক সুমন মাহবুব ও আবু নোমান সজীব জানান, দুপুর দেড়টার দিকে পুলিশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুব মহিলা লীগের একটি মিছিল থেকে এক কর্মীকে আটক করে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করলে মহাজোট সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূচনা হয়।
সেখানে মহাজোট সমর্থকদের সঙ্গে দুপুর ২টা পর্যন্ত পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় কয়েকশ পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনের চত্বর দখল করে মহাজোট সমর্থকদের লক্ষ্য করে বিরতিহীনভাবে শতাধিক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। মহাজোট নেতা--কর্মীরাও আশপাশের বিভিন্ন ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইট--পাটকেল ও ২০--২৫টি ককটেল ছোঁড়ে।
পরে দুপুর দুইটার দিকে মহাজোট নেতা--কর্মীরা পুলিশকে সরিয়ে দিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দখল করে নেয়। দুপুর আড়াইটার দিকে মহাজোট কর্মীরা সমাবেশ শুরু করলে পুলিশ সেখানেও হামলা চালায়।
এ সময় পুলিশের বেধড়ক লাঠিপেটায় মহাজোটের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, দীলিপ বড়–য়া, নুরুল ইসলাম ও হাজী সেলিমসহ ২০ জন নেতা-- কর্মী আহত হয়।
এঁদের মধ্যে দিলীপ বড়–য়ার অবস্থা গুরুতর। পুলিশ তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে লাঠিপেটা করে।
হামলার প্রতিবাদে মহাজোট নেতা--কর্মীরা দুপুর তিনটার দিকে জিরো পয়েন্ট এলকায় সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। কিন্তু সমাবেশ শুরুর পরপরই পুলিশ তাদের সরিয়ে দিয়ে জিরো পয়েন্টের দখল নেয়। তবে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে অবরোধের কারণে বঙ্গভবনের চারদিকে কাঁটাতারের বেড়া স্থাপন করে নির্দিষ্ট সীমারেখা চিহ্নিত করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ফলে মতিঝিল অফিস পাড়ায় যাতায়াতকারী সাধারণ মানুষ পড়েন বিপাকে। চাকুরিজীবীদের অনেকেই তাদের পরিচয়পত্র দেখিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শত অনুরোধ জানালেও কাঁটাতারের বেস্টনী পার হতে পারেননি।
এদিকে দুপুর দেড়টার দিকে বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে পুলিশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি মিছিলে হামলা চালালে কমপক্ষে ১০ জন আহত বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় পুলিশের লাটিপেটায় এলডিপির যুগ্ম--মহাসচিব শাহাদত হোসেন সেলিম, অতিরিক্ত দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, সূত্রাপুর থানার আহ্বায়ক মনোয়ারা রউফ, লালবাগ থানার সদস্য সেলিনা শিরিন ও জাহানারা, রমনা থানার সদস্য মোহরজান ও পারুল এবং তেজগাঁও থানা এলডিপির আহ্বায়ক মিজান চৌধুরী আহত হন।
পুলিশ সেখান থেকে ঢাকা মহানগর গণতান্ত্রিক শ্রমিক ধারার নেতা আব্দুল গফুর এবং যুবধারার মাহফুজ ও মিন্টুকে আটক করে পল্টন থানায় সোর্পদ করে।
তবে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সর্দার ইউনূস বলেছেন, এলডিপির কোন নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবর তার জানা নেই।
অন্যদিকে জাকের পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের নেতাকর্মীরা রাজধানীর গোলাপ শাহর মাজার, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মিরপুর, মহাখালী ও যাত্রাবাড়ীসহ কয়েকটি পয়েন্টে ১৪ দলের সঙ্গে ঐক্যব্ধভাবে অবরোধ কর্মসূচি পালন করে। বঙ্গভবন ঘেরাও কর্মসূচির পালনের জন্য জাকের পার্টি সকাল থেকেই গোলাপ শাহ মাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে পুলিশ কয়েক দফা লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাজোটের কর্মসূচি চলাকালে পুলিশ ফকিরাপুল ও বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোট ৩০ জনকে গ্রেপ্তার করে। একই সময় পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ফকিরাপুলে একজন, দৈনিক বাংলার মোড়ে ২ জন এবং জিরো পয়েন্টে ৩ জনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।
লাগাতার অবরোধের কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কোন দূরপাল¬ার ট্রেন, বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। তেমনি ঢাকার বাইরে থেকেও কোন ট্রেন, বাস বা লঞ্চ এসে ঢাকায় পৌঁছায়নি।
রাজধানীর ভেতরে সকালের দিকে যানবাহন চলাচল সীমিত থাকলেও দুপুরের পর থেকে রাস্তায় যানবাহনের ভিড় বাড়তে থাকে।
ঢাকার বাইরে চাঁদপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
