খুলনায় ৩৬ আ’লীগ কর্মী গ্রেপ্তার
খুলনা নগরী ও নয়টি উপজেলায় রোববার রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়।
দলীয় সূত্র জানায়, খুলনা সদর থানা এলাকার আটজন, খালিশপুরে ১১ জন, সোনাডাঙ্গায় ছয়জন, ও নয়টি উপজেলা থেকে ১১ জনকে প্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে কেএমপি পুলিশ কমিশনার নাজমুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গ্রেপ্তার চলছে।
