২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বাঁশখালীর গুনাগরী এলাকায় সন্ত্রাসীদের হাতে আহত ছাত্রলীগ কর্মী মো. দেলোয়ার সোমবার সকাল ৮ টায় মারা গেছেন। তিনি বাঁশখালী স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 02:51 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

উপজেলা ছাত্রলীগ কমিটির সদস্য দেলোয়ার প্রয়াত মুক্তিযোদ্ধা সালেহ আহমেদের ছেলে।

শনিবার সন্ধ্যায় প্রেমাসিয়া বাজারে বিএনপি ও এলডিপির মধ্যে সংঘর্ষের পর সেদিন রাতে ঘটনাস্থলের পার্শ¦বর্তী গুনাগরী এলাকায় দেলোয়ারের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

বাঁশখালী থানার এসআই আবদুর রাকিব নফহবংি২৪.পড়স কে জানান, সকাল ৮ টায় দেলোয়ার মারা যান। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

তবে এ হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা স্থানীয় বিএনপিকে দায়ী করে সোমবার সকালে বাঁশখালীতে মিছিল--সমাবেশ করেছে।

দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআই রাকিব জানান।