২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ

মহাজোটের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সাভারে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ১০/১২টি বাস।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 02:27 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এসময় পুলিশ ও র‌্যাবের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬ টার দিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় মুল গেটের সামনে অবরোধকারীরা নাভানা কোম্পানীর শ্রমিকবাহী বাসে (ঢাকা মেট্টো-জ-১১-৩১৩০) আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে র‌্যাব-১১ একটি দল ঘটনাস্থলে এসে অবরোধকারীদেরসহ দোকানীদের পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী আবদুস সালামকেও পিটিয়ে আহত হয়। এর প্রতিবাদে জাবি কর্মচারী ইউনিয়ন ও সমিতির সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে ২৪ ঘন্টার মধ্যে র‌্যাবের বিচার দাবি করে স্মারকলিপি দেওয়া হয়।

অন্যদিকে সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে মহাজোট প্রার্থী তৌহিদ জং মুরাদের নেতৃত্বে একটি মিছিল বের হলে তা পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। পরে তারা পুলিশকে উপেক্ষা করে পুনরায় মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এসময় বিক্ষুব্ধ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে ১৫/২০ জন আহত হয়।