২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ীতে শনিবার রাতে বাসের ধাক্কায় এক মহিলাসহ দুই ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। একই রাতে সৈয়দপুরে দিনাজপুর বাইপাস মোড়ে বাসচাপায় মারা গেছেন এক সাইকেল আরোহী।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিনিবাস (ঢাকা-মেট্রো-চ-৯৭২৬ ) পলাশবাড়ীতে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে পলাশবাড়ী গ্রামের রহিমা বেগম (৩৬ ) ও লক্ষ্মীচাপ ইউনিয়নের নূরন্নবী (২২) ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

এর আগে সৈয়দপুরে রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর বাইপাস মোড়ে দিনাজপুরগামী একটি বাস সাইকেল আরোহী নাসিরকে (২৮) চাপা দিয়ে পালিয়ে যায়। নাসির তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার কেশবা গ্রামে ফিরছিলেন।