২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়ীতে ৭ দিন আটকে আছে ২২টি সার ও তেলভর্তি জাহাজ

নাব্যতা কমে যাওয়া এবং কুয়াশার কারণে উত্তরাঞ্চলের বৃহত্তম নৌবন্দর বাঘাবাড়ীর ৫০ কিলোমিটার দক্ষিণে দৌলতদিয়া, ৩০ কিলোমিটার  উজানে চর সাফুলা ও লতিফপুর চরে সার ও তেলভর্তি ২২টি জাহাজ  সাত দিন ধরে আটকে আছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বন্দর সূত্রে জানা গেছে, একদিকে নাব্যতা সমস্যা অন্যদিকে ঘন কুয়াশার জন্য মালভর্তি জাহাজগুলো আটকে আছে। মালভর্তি একটি জাহাজের জন্য দরকার ৮-- ১০ ফুট গভীরতা, অথচ ওইসব স্থানের গভীরতা এখন মাত্র সাড়ে পাঁচ ফুট থেকে ৬ ফুট ।

আটকে থাকা জাহাজগুলি হচ্ছে: এমভি এনসি--১, এমভি লক্ষ্মী, এমভি লুনা, এমভি উইনাজান, এমভি বরষা, এমভি আল-- রনি, এমভি মারুফা, এমভি নারিশা, এমভি রামিশা, এমভি মাস্টার-- ২, এমভি নুসরাত, এমভি বাশার-- ১, হেনা পর্বত--২, হিরা, বাংলার জেহাদ, বাহারুর, বাংলার উর্বশি, আলরুশো, শিশির, আতিকা, শিব রায়ের কান্দি ও আড়িয়াল খাঁ।

এ ছাড়া ডুবোচরে আটকে যাবার ভয়ে দৌলতদিয়া থেকেও বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ নিয়ে আসতে সাহস পাচ্ছেন না জাহাজের মাস্টাররা ।