২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী আ’লীগ সহ--সভাপতিকে দল থেকে বহিষ্কার

জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী- ২ (পাংশা-বালিয়াকান্দী) আসনে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় শনিবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জিল্লুল হাকিম এতে সভাপতিত্ব করেন।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দল ও মহাজোটের সিদ্ধান্ত উপেক্ষা করে রাজ্জাক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন। এটি গণতন্ত্রকামী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এ জন্য তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ জেলা কমিটির সহ-সভাপতি এবং পাংশ উপজেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।