২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করুন: রাষ্ট্রপতিকে এফবিসিসিআই

চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পরিষদের সভায় ব্যবসায়ী নেতারা এ আহ্বান জানান।

এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী টেলিফোনে নফহবংি২৪.পড়সকে জানান, “দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে আমরা রাষ্ট্রপতিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছি।”

তিনি বলেন, “জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি যে কোনও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে প্রধান দুই রাজনৈতিক জোটকে ডেকে বাস্তবসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন অথবা সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাতে পারেন। প্রয়োজনে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেও সংকট সমাধানের উদ্যোগ নিতে পারেন।”

সভায় এফ বি সি সি আই নেতৃবৃন্দ আরও মত প্রকাশ করেন যে, অর্থনীতির স্বার্থে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে চলমান সংকটময় পরিস্থিতির কথা চিন্তা করে  ব্যবসায়ী নেতৃবৃন্দকে সকল ভেদাভেদের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ হতে হবে যার কোন বিকল্প নেই।

সভায় এফবিসিসিআই পরিচালনা পরিষদের সদস্যরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ও অবরোধ কর্মসূচি আহ্বানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সভাপতি মীর নাসিরের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই জরুরি সভায় সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও পরিচালকরা উপস্থিত ছিলেন।