২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন লেগে গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের গোয়ালপাড়া ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় হঠাৎ করে টারবাইন ফ্লোরের বয়লার ছিদ্র হয়ে আগুন ধরে যায়। দমকল বাহিনী ও বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজাউল করিম জানান, যান্ত্রিক ক্রটি অথবা দীর্ঘ দিন ওভার হোলিং না করার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। মেরামতের কাজ চলছে, শনিবারের মধ্যে কেন্দ্রটি চালু হয়ে যেতে পারে।