২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতাকে হত্যা

সদর উপজেলার টিকরী গ্রামে শুক্রবার রাতে প্রতিপক্ষ দলের সদস্যরা চরমপন্থী দলের আঞ্চলিক নেতা আব্দুল মান্নানকে (৩৫) গুলি ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পুুলিশ জানায়, একদল সশস্ত্র সন্ত্রাসী সন্ধ্যা সাতটার দিকে টিকরী গ্রামের নওশের আলীর ছেলে আব্দুল মান্নানকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে গুলি ও জবাই করে হত্যার পর তার লাশ পাশের মাঠে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী ফকির বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।