বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার
এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। সন্ত্রাসীরা ওড়না পেচিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য মিটর্ফোড হাসপাতাল মর্গে পাঠানো হয় শুক্রবার সকালে। মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামিউল্ল¬াহ আলম বলেছেন, পূর্ব শক্রতার জের ধরে অপহরণের পর তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, “লাশটি দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে তিন-চার দিন আগে।”
