সিলেটে চলছে পানির হাহাকার
সিলেট মহানগরীতে এখন চলছে পানির হাহাকার। নগরীর ২৭ ওয়ার্ডের ছয় লাখ মানুষের চাহিদার অর্ধেকও মেটাতে পারছে না সিটি করপোরেশন।
উৎপাদন স্বল্পতা, পানির স্তর নেমে যাওয়ায়, লাইনে ছিদ্রসহ অন্যান্য ত্র“টি, টানা মোটর লাগিয়ে পানি চুরি ও বিদ্যুৎ বিভ্রাট এ সংকট তীব্র করে তুলেছে।
নগরীর অধিকাংশ মানুষ চড়া দামে পানি কিনতে বাধ্য হচ্ছেন। জনরোষ সামাল দিতে কর্তৃপক্ষ গত ৩১ মার্চ স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিদ্যূৎ বিভ্রাটের কারণে পানির সংকট হচ্ছে বলে গ্রাহকদের কাছে ব্যাখ্যা দিয়েছে।
সিলেট সিটি করপোরেশন সুত্রে জানা গেছে, নগরীর ২৭টি ওয়ার্ডের প্রায় ছয় লাখ মানুষের প্রতিদিনের চাহিদা ৪৮ হাজার ঘন মিটার পানি। কিন্তু কর্তৃপক্ষ দিতে পারছে মাত্র ১৯ থেকে ২০ হাজার ঘন মিটার। নতুন পাঁচটি ওয়ার্ডে এখনও পানি সরবরাহই শুরু হয়নি।
লাইন আছে, পানি নেই:
১৯৯৫ সালের জুন মাসে এডিবির আর্থিক সহযোগিতায় ১৩ কোটি টাকা খরচে ৯ শহর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের কাজ ২০০২ সালে শেষ হলেও সংকট থেকেই গেছে।
প্রকল্পের আওতায় নগরীর পিটিআই, এম সি কলেজ মাঠ ও শাহী ঈদগাহ এলাকায় তিনটি উঁচু জলাধার ও নতুন ১০০ কিলোমিটার লাইন করা হয়েছে। কিন্তু জলাধার তিনটির মধ্যে দুটোই চালু হয়নি। এছাড়া নতুন লাইনের সিংহভাগেই পানি সরবরাহ শুরু হয়নি। কবে হবে খোদ কর্তৃপক্ষই নিশ্চিত নয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ) সৈয়দ হোসেন জামাল নফহবংি২৪.পড়স কে বলেন, উৎপাদন কম থাকায় নতুন লাইনের পুরো অংশে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
নতুন এই লাইন স্থাপনের আগে সিলেট নগরীতে পানির লাইন ছিল মাত্র ৬০ কিলোমিটার।
লাইনে ত্র“টি, পানি চুরি:
পানির লাইনের স্থানে স্থানে রয়েছে অসংখ্য ছিদ্র। অনেক এলাকার লোকজন অবৈধভাবে মোটর লাগিয়ে পানি টেনে নেওয়ায় বৈধ গ্রাহকরা সরবরাহ পাচ্ছেন না। সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুয়ায়ী, সহস্রাধিক স্থানে টানা মোটর দিয়ে পানি চুরি করা হচ্ছে।
বিভিন্ন ওয়ার্ডের গ্রাহকরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ত্র“টি সারানোর জন্য বার বার আবেদন-নিবেদন করেও কোনো সুফল পান না।
জানা গেছে, নগরীতে সাধারনত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সরবরাহ করার কথা থাকলেও বিভিন্ন ওয়ার্ডে সকালে পানি আসলে বিকেলে আর আসে না। আবার বিকেলে আসলে সকালে থাকে না।
রায়নগরের বাসিন্দা সালমা হকের অভিযোগ, “বাসায় কখন পানি থাকে, কখন থাকে না তার ঠিক নাই। তাই এখন পানি কিনে ব্যবহার করি।”
পানির স্তর নেমে গেছে:
পানি সংকট মেটাতে নলকুপ বসাতে গিয়েও বিপাকে পড়ছেন সিলেটবাসী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের সংশি¬ষ্ট প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, নগরীর কদমতলি, শেখঘাট, আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় পানির স্তর ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। গত পাঁচ বছরে স্তর ৭/৮ ফুট নেমে গেছে।
নগরবাসী বলেন...
নগরীর ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে পানির লাইন বসানো হয়নি। আর ১৮ ও ৭ নম্বর ওয়ার্ডে বসলেও সরবরাহ শুরু হয়নি দুই বছরেও। নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ ও এর আশপাশের এলাকাবাসী জানান, তাদের এলাকায় লাইন বসলেও কর্তৃপক্ষ পানি সরবরাহ করছে না।
জিন্দাবাজার, বন্দরবাজার, কালিঘাট, মিরাবাজার, বারুতখানা, আম্বরখানা, ঈদগাহ, শেখঘাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দাকে পানি কিনতে মাসে ৬শ’ থেকে ১ হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
মেন্দিবাগের ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, “সিটি করপোরেশনের পানি পাই না। তাই সুরমা নদীর পানি খাই।”
মেয়রের আশ্বাস:
সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা অর্থ অভাবসহ নানা কারণে নগরবাসীর অন্যান্য সমস্যার পাশাপাশি পানি সংকটেরও সমাধান করতে পারিনি। তবে আমরা সব প্রতিবন্ধকতা দূর করতে সচেষ্ট রয়েছি। আশা করি পানি সংকট অচিরেই কেটে যাবে।”
