২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জুয়ার টাকা নিয়ে মারামারি, আহত ৪৫

নারায়নগঞ্জের আড়াই হাজার থানার জলাকান্দি গ্রামে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দু’গ্র“পের সংঘর্ষে আহত হয়েছে ৪৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার বিকেল ৪ টায় ইলিয়াস ও ডালিম গ্র“পের মধ্যে এ সংঘর্ষ বাগে আনতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল ৪ টার দিকে শুরু হওয়া সংঘর্ষে দু’গ্র“পই লাঠি, টেটা, বল্লম, রামদা ব্যবহার করে। আহতদের মধ্যে সাদেক (৪৫), সাইফ উল্লাহ (২৫), মোবারক (২৬), মিশুনুর (৪৫), রহিম (৪০), বেবী (৪২), ডালিম (২৭), হাবিব (২০), মোমেন (১৮), জাহেদা (৪০) নাসিমা (২৪) জুয়েল (১৮), আক্কাস (২২), গুলজার (২২) ও কালাই (২০) কে আড়াইহাজার থানা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করতে হয়েছে।

থানার ওসি মাহামুদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।