এলডিপির ১১ দিনের অবরোধ কর্মসূচীর প্রস্তাব
এলডিপি ১২ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত লগাতার অবরোধ কর্মসূচির প্রস্তাব দিয়েছে মহাজোটের লিয়াযোঁ কমিটির কাছে শুক্রবার ।
দলের সভাপতি মন্ডলীর সভায় গৃহীত এই প্রস্তাবটি জোটের শরিক দলগুলোর সম্মতিতে গ্রহণ করা হবে।
দলের বারিধারা কার্যালয়ে সভাপতি বদরুদ্দোজা চৌধুরির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এদিকে মহাজোট আগামী ৭ ও ৮ জানুয়ারি দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
আগামী ৯, ১০ ও ১২ জানুয়ারি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের প্রধান শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এলডিপি।
