২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে একজনের মৃত্যু

প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুপদ সাহা (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান ফরিদপুর শহরের রঘুনন্দন পুর এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্বপ্না ও হাসি নামের দুই মহিলা।

স্থানীয় লোকজন জানান, লিটু চাকলাদার নামের এক ব্যক্তির বাড়ির আগুন নেভাতে গিয়ে গুরুপদ সাহা বিদ্যুতায়িত হন।

ফরিদপুর দমকল বাহিনীর সহকারি পরিচালক লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অগ্নিকান্ডে একটি টিনের ঘর সম্পুর্ণ পুড়ে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।