২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

ফেনিতে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার পাঁচজন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

দুপুরে প্রতিক বরাদ্দ নিতে এসে ফেনী-৩ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সোনাগাজী পৌর চেয়ারম্যান জামাল উদ্দিন সেন্টু ও ফেনী-২ আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এতে দু’পক্ষের ৪/৫ জন আহত হয়। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার জের ধরে সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবর হোসেনকে লাঞ্ছিত করে ছাত্রদল কর্মীরা।

ঘটনার পর ভিপি জয়নালের নেতৃত্বে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাঙ্ক রোডে এসে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এয়াকুব নবীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জয়নাল আবেদিন ও দাগনভূঁইয়া উপজেলা বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন।

সভায় জয়নাল আবেদিন বলেন, “বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিছু ডামি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ক’দিন পর এদের আর খুঁজে পাওয়া যাবে না।”