২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন সহযোগী দেশগুলো সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়: সফিকুল হক চৌধুরী

উন্নয়ন সহযোগী দেশগুলো সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় বলে জানালেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা সফিক।

নির্ধারিত সময়সীমা ঠিক রেখেই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নতুন করে পদক্ষেপ নেওয়ার কথা বললেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী। তিনি বললেন, “২২ জানুয়ারি নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে নতুনভাবে কিছু করা যায় কি না তা নিয়ে আমরা ভাবছি।”

নতুন পদক্ষেপ নেয়ার জন্য বঙ্গভবনে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন,  আমরা যারা সরকারে আছি তারাও চাই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এই চাওয়াকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।