রাজধানীতে তরুনকে কুপিয়ে হত্যা
মোহাম্মদ মাসুদ নামের এক তরুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শনির আখড়ার দনিয়ায় বুধবার দুপুরে । তার লাশ পাওয়া গেছে একটি সিএনজির মধ্যে।
নিহতের মা শাহনুর বেগম বলেছেন, মাসুদের এক বন্ধু তাকে ডেকে নিয়ে যায় দুপুরের দিকে। এর কিছুক্ষণ পরেই পাওয়া যায় তার লাশ।
১৮ বছর বয়সী মাসুদ একটি ফ্যান ফ্যাক্টরিতে কাজ করতো। তার বাবার নাম ফারুক খান।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।
