বিএইসি ধর্মঘটে খাদ্য সামগ্রীর আমদানি বন্ধ
বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন (বিএইসি) এর সদস্যরা বুধবার থেকে ধর্মঘট শুরু করায় আমদানি করা খাদ্য সামগ্রী ছাড়ানোর কাজ স্থবির হয়ে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল আজিজকে বিএইসি’র চেয়ারম্যান নিয়োগ দেয়ার প্রতিবাদে বিএইসি কর্মকর্তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন। তারাই আমদানি করা খাদ্য সামগ্রীর বিকিরণ-পরীক্ষার সনদ দেন।
ধর্মঘটের ফলে দেশে আইসোটোপের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। দ্রুত ফুরিয়ে যাবে এর মওজুদও। ফলে দেশের ১৪টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের রোগ নির্ণয় ও চিকিৎসা কাজও ব্যহত হবে। এই ১৪টি সেন্টার বিএইসি’র সাভার সেন্টার উৎপাদিত আইসোটোপের ওপর নির্ভরশীল।
কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃতের মতো অর্গানগুলোর ছবি তুলতে আইসোটোপ ব্যবহৃত হয়।
বুধবার সকাল থেকে সাভার বিএইসি সেন্টারের নিউক্লিয়ার রিঅ্যাকটরটি বন্ধ হয়ে যাওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য গবেষণার কাজও বন্ধ।
দুই শতাধিক বিজ্ঞানি ও বিএইসি’র অন্যান্য সদস্য বুধবার সকালে কালো ব্যাজ ধারণ করে আগারগাঁওয়ের সদর দপ্তরসহ বিভিন্ন কেন্দ্রে চেয়ারম্যানের প্রত্যাহার ও নিয়োগ বাতিলের দাবিতে স্লোগান দেন।
বিএইসি’র ইন্টারন্যশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. ফরিদুদ্দিন আহমেদ নফহবংি২৪.পড়স কে মঙ্গলবার রাতে বলেন, “এমন একটি উচ্চ কারিগরী প্রতিষ্ঠানের নেতৃত্ব একজন নন-টেকনিক্যাল ব্যক্তির ওপর অর্পণ করতে দেব না আমরা।”
তিনি আরও বলেন, “ড. আজিজ উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক। বিএইসিতে আমরা পরমাণু পদার্থবিজ্ঞান ও তার আনুষঙ্গিক বিষয় নিয়ে কাজ করি। এত বড় ও অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কিভাবে অনভিজ্ঞ একজন কাজ করবেন?”
ড. আহমেদ অভিযোগ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা বিএইসি কর্মকর্তাদের কথা দিয়েছিলেন, এ আদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু কিছুই করা হয়নি।”
তিনি বলেন, তারা গত দুই বছর ধরে ড. আজিজের উপস্থিতির বিরোধিতা করছেন। কিন্তু চার দলীয় জোট সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনি নির্বিঘেœ কাজ করে গেছেন।
বিএইসি’র আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, “বিএইসি’র ওপর উচ্চ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিই এ পদের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু সরকার সব ঐতিহ্য ভেঙে এখানে রাজনৈতিক নিয়োগ দিয়ে একটি ‘ভালো প্রতিষ্ঠান’ ধ্বংস করে দিচ্ছে।”
যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে ড. আজিজ জানান, প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা নেই তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করার সময়ই আমি এ প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছি। প্রকৃতপক্ষে, গত তিন বছর যাবত আমি বিএইসি’র একজন সদস্য হিসেবে কাজ করছি এবং এ সময় কেউ আপত্তি করেনি।”
তিনি আরও বলেন, “অভিজ্ঞতার দিক থেকে আমি বিএইসি’র সবচেয়ে যোগ্য বিজ্ঞানী। দীর্ঘদিন আমি বিএইসিতে বিকিরণ শক্তির ওপর গবেষণা করছি। আমি বিশ্বাস করি বিএইসিতে কাজ করার মতো আমার বহু গবেষণা আছে। ঢাকা বিশ্বাবদ্যলয় থেকে আমার ৭৫টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।”
চট্টগ্রামের ‘রেডিওঅ্যাকটিভিটি টেস্টিং অ্যান্ড মনিটরিং ল্যাবরেটরি’র পরিচালক ড. মনতাজুল ইসলাম চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, বুধবার সকাল থেকে তারা যাবতীয় খাদ্য নমূনা পরীক্ষা বন্ধ রেখেছেন।”
