২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলার আসামী আটক

সাংবাদিক গৌতম দাশ হত্যা মামলার আসামী মোহাম্মদ এনায়েত হোসেন ওরফে কাজী মুরাদকে (২৮) র‌্যাব আটক করেছে মঙ্গলবার সন্ধ্যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গোপনে সংবাদ পেয়ে শহরের কমলাপুর এলাকায় নিজ বাড়ি থেকে  তাকে আটক করা হয়। পরে তাকে সোপর্দ করা হয় কোতোয়ালী পুলিশের কাছে।

র‌্যাব জানায়, মুরাদের বিরুদ্ধে ছিনতাই, চুরি, চাঁদাবাজি, হত্যা ও টেন্ডারবাজির মামলা রয়েছে।

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাশকে ২০০৫ সালের ১৭ নভেম্বর শ্বসরোধ করে হত্যা করা হয়। মুরাদ এই মামলার ৩ নম্বর আসামি।