ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে দেড় শতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার, সরাইল ও নাসিরনগরে বুধবার তিনটি আলাদা আলাদা সংঘর্ষে আহত হয়েছে দেড়শতাধিক ব্যক্তি। এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও আছে।
জেলার বিরাসার গ্রামে দুইদল গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয় বুধবারও। এতে ২০ জন জখম হয়েছে। কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও ১০ রাউন্ড টিয়ার সেল ছোড়ে।
আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি জহুরুল হক জানিয়েছেন, পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ৭ জনকে।
উল্লেখ্য, মঙ্গলবার জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে পোড়াবাড়ি ও মালেক মিয়া গোষ্ঠীর মধ্যে চার ঘণ্টা সংঘর্ষ চলে। ওই দিন অন্তত ৫০ জন আহত হয়।
এদিকে, পাওনা টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে সরাইল উপজেলার বড়–ইবাড়ি, বিটঘর, সিতাহরন ও বেড়তলা গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পূর্ব শত্র“তার জের ধরে নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের মুসলেন্দপুর গ্রামে মজিবুর রহমান ও রাজ্জাক মেম্বার গ্র“পের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ৪০ জন আহত হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চক্রবর্তী নফহবংি২৪.পড়স কে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ দুইজনকে আটক করেছে।
