২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের নির্বাচন বর্জন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মান্নান ভূঁইয়ার আহ্বান

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মহাজোটের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বুধবার বেলা ১টার দিকে নরসিংদী কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান।

মহাজোটের নির্বাচন বর্জন সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মহাজোটের প্রায় সব দাবিই পূরণ হওয়ার পর এখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তার মতে জিততে পারবে না বলেই মহাজোট এ সিদ্ধান্ত নিয়েছে। 

মান্নান ভূঁইয়া মহাজোটের নতুন ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনের তারিখ পুননির্ধারন, প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং এরশাদের মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত বিভিন্ন দাবির সমালোচনা করে বলেন, এসব দাবির আগেই সমাধান হয়েছে।

সমাবেশে তিনি আসন্ন নির্বাচনে চারদলীয় জোটকে জয়ী করার অনুরোধ জানান।