২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন টাঙ্গাইল--মধুপুর সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়ায় মঙ্গলবার দুপুরে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নিহতরা হলেন উপজেলার মজমপুর গ্রামের আব্দুল হালিম মজনু (৫৪) ও চৈথট্র গ্রামের মিল্টন (২২)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেছেন, দুপুরের দিকে ঢাকা থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে চালক ও এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

থানায় মামলা হয়েছে।