২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনায় মিরু খান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে মঙ্গলবার ভোরে ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 04:34 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পচিশ বছর বয়সী মিরুর বাড়ি পঞ্চগড় জেলার পুরাতন কেম গ্রামে। বাবার নাম মজনু খান।

পুলিশ জানায়, ভোরের দিকে চট্টগ্রাম যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী মিরু নিহত হন।

এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।