জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর বৈঠক মঙ্গলবার
জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর বৈঠক সোমবার রাত ১০ টার পরিবর্তে মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান এরশাদ সময়মত রংপুর থেকে ঢাকা আসতে না পারায় বৈঠকের সময় পিছিয়ে দেয়া হয়।
সাবেক সামরিক শাসকের পাঁচটি মনোনয়ন পত্রের সবগুলো নির্বাচন কমিশন বাতিল করার পর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। মনোনয়ন পত্র বাতিল করায় এরশাদ কার্যত আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
