২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী কবির জন্মবাষির্কী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পল্লী কবি জসীমউদ্দীনের ১০৪তম জন্মবাষির্কী পালন করা হয়েছে সোমবার তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার গোবিন্দপুরে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

জসীম ফাউন্ডেশন, শিল্পকলা অ্যাকাডেমী,  সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিকেলে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. ইয়াহ্-ইয়া ভূঁইয়াও।

পরে সেখানে মো. ইয়াহ্-ইয়া ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাসির আলী মামুন, অধ্যক্ষ নাসিরউদ্দিন আহমেদ, এম এ সামাদ, কবিপুত্র ড. জামাল আনোয়ার, আবু সুফিয়ান চৌধুরী, অহিদুল করিম প্রমুখ।

জসীমউদ্দীন ১৯০৩ সালের এই দিনে জন্ম গ্রহন করেন এবং ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে মারা যান।