২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে তেলবাহী লরির বিস্ফোরণ, আহত ৫

কিশোরগঞ্জে শনিবার একটি তেলবাহী লরি বিস্ফোরিত হয়ে পাঁচজন আহত ও চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বাসস্ট্যান্ডের কাছে জেলার গাইটাল এলাকায় বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাসস্ট্যান্ড সূত্রে জানা যায়, তেলবাহী লরিটি স্থানীয় একটি ওয়ার্কশপে গ্যাস ওয়েল্ডিং করাতে গেলে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাঁচ ব্যক্তি আহত হন। ওই সময় চারটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

আহতরা হলেন তেলবাহী লরির ড্রাইভার আব্দুল কাইউম (৩৯), লরির হেলপার রফিকুল (২০), অপর একটি বাসের হেলপার লতিফ (২৫), ওয়ার্কশপ শ্রমিক উজ্জল (১৮) ও পথচারী আবদুর রহিম (৩৯)। আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেট্রল পাম্পের ম্যানেজার গোলাম সারোয়ার জানান, লরির চালক আমার সাথে পরামর্শ না করেই ওয়ার্কশপের এক শ্রমিককে গ্যাস ওয়েল্ডিং করতে বলে। সে আমাকে এ ব্যাপারে অবহিত করলে আমি গ্যাস ওয়েল্ডিংয়ের অনুমতি দিতাম না। তিন ঘণ্টা পর দমকল বিভাগের কর্মীরা এলাকাবাসীর সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।