২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার বাজি হারায় সংঘর্ষ, আহত ৯

ফরিদপুরে জুয়ার বাজিতে হারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শনিবার নয়জন আহত হয়েছে। এদেরকে সবাইকে পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার নগরকান্দা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুররাগ্রামের বাজারে তোতা মিয়া ও এনায়েতের মধ্যে জুয়ার বাজি ধরা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে নয় গ্রামবাসী গুরুতর আহত হয়।

আহতরা হলেন সাত্তার (৪০), ফানু (৪২), মনির (৪৫), আব্দুল (৩৫), বাচ্চু (৩৮), ইউনুছ (৪৩), শাহানারা (২৪), সোনিয়া (১৮) ও মনোয়ারা (৩০)।

ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের সময় একটি মুদি দোকান লুট হয়।

তবে নগরকান্দা উপজেলার সালথা থানা সূত্র জানিয়েছে, এ ব্যাপারে কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি।