২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রশোক সামলাতে পারলেন না বাবা

সাদুল্যাপুর উপজেলার হামিন্দপুর গ্রামে ছেলের লাশ দেখার কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ছেলে আঙ্গুর মিয়া (২৬) লিভার ক্যান্সারে দীর্ঘদিন ভুগে শনিবার মারা যান। ছেলের লাশ দেখার কয়েক মিনিটের মধ্যে বাবা আব্দুল কুদ্দুস মারা যান। পরে পিতাপুত্রকে পাশাপাশি দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।