২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্র“পের সংঘর্ষ, আহত ২০

আওয়ামী লীগের চট্রগ্রাম জেলা শাখার (দক্ষিণ) ত্রৈবার্ষিক সম্মেলনে দলের দুই গ্র“পের সংঘর্ষে শনিবার সকালে কমপক্ষে ২০ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সংঘর্ষের কারণে নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা পর উত্তেজনাকর পরিবেশে শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মেলনটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা ও দলের জেলা শাখার (দক্ষিণ) সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সমর্থকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মেলন কক্ষের ভেতরে অবস্থান নেয় এবং প্রতিদ্বন্দ্বী জাফর আহমেদের সমর্থকদের সেখানে ঢুকতে বাধা দেয়। জাফর গ্র“পের সমর্থকরা বাইরে ভিড় করতে থাকলে বেলা সাড়ে এগারোটার দিকে বাবুর সমর্থকরা তাদের তাড়া করে সম্মেলন স্থলের বাইরে বের করে দেয়।

এরপর উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও প্রতক্ষ্যদশীরা জানান, দুই গ্র“পই হকিস্টিক, বাঁশের লাঠি ও পাথর নিয়ে একে ওপরের ওপর চড়াও হয়। এতে প্রায় ২০ জন আহত হন। এদের অধিকাংশই জাফর গ্র“পের সমর্থক।

দুপুর ১টার দিকে জাফর গ্র“পের সমর্থকরা আবারও বেশ কয়েকবার চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের গেট দিয়ে সম্মেলন স্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ ঘটনায় জাফর গ্র“পের আব্দুল মতিন চৌধুরী, আবু তাহের, নাজিমউদ্দিন, জসিমউদ্দিন, মুর্শেদ চৌধুরী, রমিজ আহমেদ ইউসুফ আহত হন।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য আব্দুল মতিন চৌধুরী পরে সাংবাদিকদের জানান, বাবু গ্র“পের হামলায় তাদের ১৫ সমর্থক আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত তিনজনকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

উত্তেজনাকর ও অস্বস্তিকর পরিবেশে নির্ধারিত সময়ের আট বছর পর চট্টগ্রামে দলের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও বেগম সাজেদা চৌধুরী।