বরিশালে মা ও মেয়েকে ধর্ষণ
উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নের আলামদী গ্রামে শুক্রবার রাতে দুবৃত্তরা মা ও মেয়েকে ধর্ষণ করেছে।
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ধর্ষণের শিকার মা ও মেয়ের সাথে শনিবার দেখা করে বিচারের আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী জানান, রাত ১২ টার দিকে আলামদী গ্রামের চুন্নু ও রাশেদসহ ৭/৮ যুবক একটি বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। কিন্তু তার আগেই দুবৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বলেছেন, ঘটনাটি ধর্ষণ নাকি শ্লীলতাহানী তা খতিয়ে দেখা হচ্ছে।
