ময়মনসিংহে হোটেল ম্যানেজারের রহস্যজনক মৃত্যু
ময়মনসিংহে হোটেল আসাদ এর খন্ডকালীন ম্যানেজার অসীত দে বাবলুর (৩৫) গত বৃহস্পতিবার রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে।
জানা যায়, শহরের স্টেশন রোডের গাঙ্গিনার পাড়ের আবাসিক হোটেল আসাদের ম্যানেজার বাবলুর মৃতদেহ হোটেলের ৩৬ নং কক্ষ থেকে শুক্রবার বিকেলে পুলিশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্ষের সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলানো ছিল। বাবুল দে প্রায় এক বছর যাবৎ হোটেলটিতে খণ্ডকালীন চাকরি করত বলে জানা যায়।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
