নিখোঁজ নৌ কর্মকর্তাকে উদ্ধারে অভিযান এখনও চলছে
মংলার হংসরাজ চ্যানেলে ঝড়ে নিখোঁজ নৌ বাহিনীর লে. কমান্ডার ফিরোজ কবীরকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার নবম দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
প্রলয়ঙ্করী ওই ঝড়ে শত শত জেলে নিখোঁজ হয়। সমুদ্রের বুক থেকে উদ্ধার করা হয় ১০০ এরও বেশি জেলের মৃতদেহ।
মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ (এমএআর) নামের এই অভিযানে বৃহস্পতিবার অংশ নেয় ছোট -- বড় মিলিয়ে ১৩টি জাহাজ, ফ্রিগেট ও টাগবোট।
নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে জানান, প্রতিদিনের মতো কমপক্ষে ৫ ঘন্টা সমুদ্রের ওপরে চক্কর দেয় সি---১৩০ হারকিউলিস এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার।
এছাড়া নৌবাহিনীর ২৪ টি রিগিড ইনফ্লেটেবল (জরমরফ ওহভষধঃধনষব) নৌকা, জেমিনি (এবসরহর) এবং জিআরপি (এজচ) নৌকা বৃহস্পতিবারের এই অভিযানে অংশ নেয়। সাথে স্থানীয় জেলেদের কমপক্ষে ৫০টি মাছ ধরা নৌকাও নৌবাহিনীর অভিযানে সহায়তা করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নিখোঁজ কর্মকর্তাকে খুঁজতে কমপক্ষে আরও এক সপ্তাহ এই অভিযান চলবে। কুয়াকাটা থেকে সুন্দরবনের নৌপথেও প্রতিটি জায়গায় আমরা তল্লাশি চালিয়েছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
