২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সন্ত্রাসী হামলায় নিহত ১

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বৃহস্পতিবার ঝিনাইদহে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এছাড়া তাদের ছোঁড়া বোমা বিস্ফোরণে একজন আহত হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলায় দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় বিএনপির সহ সভাপতি ঝন্টু মেম্বার (৩৮) বুধবার রাত ১০টার দিকে বাড়ির কাছে বটতলার একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় ১৫/২০ সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থলে এসে ঝন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। সন্ত্রাসীরা তাকে পুকুর থেকে তুলে আবারও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।

ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় এলাকার আনোয়ার হোসেন নামের অপর এক ব্যক্তি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বৃহস্পতিবার ঝন্টু মেম্বারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে এই হত্যাকাণ্ড একটি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল ঘটিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।