২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরও ১০টি নতুন দিবাযতœ কেন্দ্র স্থাপন করা হচ্ছে

কর্মজীবী মায়েদের শিশুদের যতœ নিতে ঢাকায় ছয়টিসহ সারাদেশে ১০টি নতুন দিবাযতœ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 03:28 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ঢাকার ছয়টি কেন্দ্র হবে সাভার, মিরপুর-১০, জিগাতলা, রাজারবাগ, লালমাটিয়া ও উত্তরায়। বাকী চারটি হবে পটুয়াখালী, টাঙ্গাইল, রংপুর ও নোয়াখালী জেলায়।

জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির বৃহস্পতিবার সংসদে একথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ঢাকার কল্যাণপুর, আজিমপুর, মোহাম্মদপুর, মগবাজার, খিলগাঁও, ফরিদাবাদ ও রামপুরা এবং অন্য পাঁচটি বিভাগীয় শহরে একটি করে মোট ১২টি দিবাযতœ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এছাড়া কর্মজীবী মহিলাদের শিশুদের জন্য দিবাযতœ কর্মসূচির আওতায় ঢাকায় ছয়টি, জেলা শহরে শ্রমজীবী মহিলাদের শিশুদের জন্য দিবাযতœ কর্মসূচির দুটি পর্যায়ে মোট ১৪টি দিবাযতœ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিএনপির কাজী রফিকুল ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মহিলা অধিদপ্তরের মাধ্যমে দেশের পুরাতন ২২টি জেলায় একটি করে কর্মজীবী মহিলা হোস্টেলও স্থাপন করা হবে।