২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিয়ালের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

পাবনায় শিয়ালের কামড়ে মঙ্গলবার রাতে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রহমত আলী (৩০) নিজ ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি শিয়াল তাকে কামড় দিলে ভোরে তার মৃত্যু হয়। ওই রাতেই একই গ্রামের আমজাদ প্রামানিকের দুই বছরের শিশুপুত্র রতন শিয়ালের কামড়ে মারা যায়।

এই ঘটনায় ওই এলাকায় শিয়াল আতংক ছড়িয়ে পড়ে।