২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অজুহাতে ইবির ২ ছাত্রী হল বন্ধ ঘোষণা

নিরাপত্তার অজুহাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিভিন্ন বিভাগে অনুষ্ঠেয় রমজান মাসের পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার এক ঘোষণায় একথা জানানো হয়।

খালেদা জিয়া হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে হল বন্ধ ঘোষণা করে ওই দিনই দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। হল দুটিতে অবস্থানরত পরীক্ষার্থী ছাত্রীরা বাড়িতে চলে যেতে বাধ্য হন।

একারণে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা স্থগিত করে দিতে বাধ্য হন শিক্ষকরা।

এ বিষয়ে খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মো. মহিব্বুল ইসলাম বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে প্রভোস্ট কাউন্সিলের অনুমতি নিয়ে ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের সাথে আলোচনা করে আমরা ছাত্রীদের দুটি হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’